ঢাবিতে গবেষণা উন্নয়নে কোটি টাকার এনডাউমেন্ট ফান্ড গঠন

আরটিভি নিউজ

বুধবার, ০৩ জুন ২০২৬ , ০১:৫৭ এএম


ঢাবিতে গবেষণা উন্নয়নে কোটি টাকার এনডাউমেন্ট ফান্ড গঠন
ছবি : সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভূতত্ত্ব বিভাগে গবেষণা কার্যক্রমকে আরও সমৃদ্ধ ও উন্নয়নের লক্ষ্যে ১ কোটি টাকার একটি এনডাউমেন্ট ফান্ড গঠন করা হয়েছে। 

বিভাগের প্রয়াত প্রাক্তন শিক্ষার্থী মীর ময়নুল হক এবং তার এমএস গবেষণার তত্ত্বাবধায়ক, ইউনেস্কোর প্রাক্তন অধ্যাপক ড. জন আলফ্রেড ট্যালেন্টের স্মৃতি রক্ষার্থে এই ফান্ড প্রতিষ্ঠা করা হয়।
 
মঙ্গলবার (২ জুন) বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের অধ্যাপক এম এ লতিফ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে ‘মীর ময়নুল হক অ্যান্ড জন ট্যালেন্ট মেমোরিয়াল এনডাউমেন্ট ফান্ড’-এর জন্য এই অর্থ হস্তান্তর করা হয়। প্রয়াত মীর ময়নুল হকের ছোট ভাই ড. মীর মুবিনুল হক ফান্ডের এক কোটি টাকার চেকটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালামের হাতে তুলে দেন।

আরও পড়ুন

অনুষ্ঠানে বক্তারা বলেন, এই এনডাউমেন্ট ফান্ড ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের গবেষণার ক্ষেত্রকে আরও প্রসারিত করবে। এর মাধ্যমে শিক্ষক ও শিক্ষার্থীরা বৈশ্বিক মানের গবেষণার সুযোগ পাবেন, যা দেশের ভূতাত্ত্বিক খাতের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। একটি বিভাগের গবেষণা ঐতিহ্যকে বাঁচিয়ে রাখতে দাতা পরিবারের এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়।

ভূতত্ত্ব বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. বদরুদ্দোজা মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. মো. হুমায়ুন কবীর, প্রয়াত মীর ময়নুল হকের আরেক সহোদর মীর মফিদুল হক।

এ ছাড়া অনুষ্ঠানে ভূতত্ত্ব বিভাগের শিক্ষকরা, ভূতত্ত্ব অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নেতারা এবং দাতা পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

আরটিভি/এমএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission